ঈদগাহ (কক্সবাজার):
বর্ণাঢ্য ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে অবশেষে কক্সবাজারের ঈদগাহে নতুন ডিলার কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। আজ ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার এক সাধারণ সভার মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন ও ঘোষণা প্রদান করা হয়।
নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই এলাকার ব্যাবসায়ী ও সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং শুভাকাঙ্ক্ষীরা নবগঠিত ডিলার কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় ডিলার কমিটির সকলের সার্বিক সফলতা, দীর্ঘায়ু ও ব্যবসায়িক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। আশা প্রকাশ করা হচ্ছে, নতুন এই কমিটি ঈদগাহ এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার, ডিলারদের স্বার্থ সংরক্ষণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।
নবগঠিত কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দও সততা ও নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ব্রেকিং
ঈদগাহে কক্সবাজার ডিলার কমিটি গঠিত: সর্বস্তরের শুভেচ্ছা বার্তা
-
আবু হেনা সোহাগ - প্রাকাশিত হয়েছেঃ ১২:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- ১০৯ পড়া হয়েছেঃ
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ









